![]() নেই ঝুম বৃষ্টির ঘনঘটা, তবুও এসেছে শ্রাবণ16 Jul 2012 06:21:32 PM Monday BdST
আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট “আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ লেখনীতে শ্রাবণের এমন রূপ আঁকা হলেও কালের বিবর্তনে আবহাওয়ার পরিবর্তনে সে রূপ আজ অনেকটাই বিবর্ণ-মলিন। কালো মেঘে ঢেকে থাকাআকাম আর ঝুম বৃষ্টির ঘনঘটা খুব বেশি না থাকলেও প্রকৃতির চিরায়ত নিয়মে বছর ঘুরে আবারও এসেছে শ্রাবণ। শ্রাবণের প্রথম দিনে সোমবার সকালে বৃষ্টি এসে খানিকটা বদনাম ঘুচিয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র খরতাপ শ্রাবণের চিরচেনা রূপ যেন বুঝতেই দিচ্ছিল না-- তবু আজ পহেলা শ্রাবণ! প্রকৃত অবয়বে ধরা না দিলেও বেতার-টেলিভিশন ও সাহিত্যসভার আড্ডা, গান আর আবৃত্তিতে শ্রাবণকে টিকিয়ে রাখবার চেষ্টা অবশ্য দৃশ্যমান! শ্রাবণের অঝোর বারিবর্ষণ না হলেও যেটুকু হয়েছে, তার পরশেই ফুটতে শুরু করেছে কদম, হিজল, কেয়া ও যুথিকা। ফোটার প্রতীক্ষায় শাপলা, পদ্ম ও নাম না জানা কত বনফুল। এই সময়ে আবহমান বাংলায় আমন ধান লাগানো, পাট জাগ দেয়া, আঁশ ছাড়ানোর ব্যস্ততা লক্ষ করা যায়। চিরায়ত সে দৃশ্য খনার বচনে ফুটে ওঠেছে এভাবে, “পান পুঁতলে শ্রাবণে/খেয়ে না ফুরোয় বারণে”, “শ্রাবণের পুরো, ভাদ্রের বারো/ধান্য রোপণ যতো পারো”, “আষাঢ় কাড়ান নামকে/শ্রাবণে কাড়ান ধানকে” ইত্যাদি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

