banglanews24.com Logo

পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে

22 Jun 2012   08:39:08 PM   Friday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। বহুল প্রতীক্ষিত এই অধিবেশনেই চূড়ান্ত হবে কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

মঙ্গলবার পাক সুপ্রিম কোর্টের এক রায়ে ইউসুফ রাজা গিলানি প্রধানমন্ত্রীত্ব এবং পার্লামেন্ট সদস্য উভয় পদ থেকেই অযোগ্য ঘোষিত হলে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হয় পাকিস্তানের রাজনীতিতে। গিলানির উত্তরসূরী নির্বাচনের জন্য শুক্রবার বিকেলে পার্লামেন্ট অধিবেশন আহবানের সমন জারি করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ফাহমিদা মির্জার আসন গ্রহণের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়।

পার্লামেন্টের ভোটগ্রহণে ক্ষমতাসীন জোটের মনোনীত প্রার্থী রাজা আশরাইফই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদাররা তাকে সমর্থন করবেন বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। তবে প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রার্থী সরদার মেহতাব আব্বাসিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্টে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত