|

বিচারাধীন বিজিবি সদস্যের মৃত্যু
21 May 2012 03:22:40 PM Monday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : বিচারাধীন অবস্থায় মো. জহিরুল ইসলাম নামে এক বিজিবি (সাবেক বিডিআর) সদস্যের মৃত্যু হয়েছে।
বিজিবির সিপাহী মো. জহিরুল ইসলামের (৫১) পিতার নাম মৃত আঃ লতিফ। তার গ্রামের বাড়ি থানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপাড়া গ্রামে। বিডিআর বিদ্রোহের সময় ২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তৎকালীন বিডিআর হাসপাতাল থেকে তাকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা চলছিল।
রাজধানীর শাহবাগ থানার এসআই আবু জাফর জানান, গত ১৯ মে কাসেমপুর কারাগার থেকে জহিরুলকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ওই দিন সকাল পৌনে ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তিনি মারা যান।
মৃতের স্ত্রী মনি বেগম জানান, বিডিআর বিদ্রোহের আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে জহিরুলের হার্টের অপারেশন করানো হয় এবং ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে থেকে তাকে বিডিআর হাসপাতালে স্থানাস্তর করা হয়। ২৫-২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। বিডিআর বিদ্রোহের সঙ্গে তার স্বামী জড়িত নন বলেও তিনি দাবি করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এসআই আবু জাফর জানান, ময়নাতদন্ত শেষে জহিরুলের লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময় : ১৪৫০ ঘন্টা, মে ২১, ২০১২ এএইচ/এসএমএকে / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|