![]() বৃহস্পতিবার হরতাল16 May 2012 05:43:25 PM Wednesday BdST
মান্নান মারুফ ও সাজেদা সুইটি নয়াপল্টন থেকে: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে বিএনপি। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হরতালের ঘোষণা দেন।
সাংবাদিকদের সঙ্গে কর্মীদের বিতণ্ডা: সংবাদ সম্মেলন শুরুর আগে বসার জায়গা নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও শুরু হয়। শেষে নজরুল ইসলাম খানের অনুরোধে উভয় পক্ষ শান্ত হয়। হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকেই... নজরুল ইসলামের সংবাদ সম্মেলনের আগেই হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ও চট্টগ্রাম মহানগরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়। আর সদ্য কারান্তরীণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের জেলা ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়ে যায় বুধবার বিকেল তিনটা থেকেই। জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর Jewel_mazhar@yahoo.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
