banglanews24.com Logo

চট্টগ্রামে ৫ হাজার অশ্লীল ও পাইরেটেড সিডিসহ আটক ৩

21 Jun 2012   07:55:11 PM   Thursday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার পথেরহাট বাজার থেকে বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার অশ্লীল ও অবৈধভাবে পাইরেটেড সিডিসহ নজরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে পথেরহাট বাজারের আমির মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিডি, ডিভিডির পাইরেটিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক বাংলানিউজকে সিডিসহ তিনজন আটকের বিষয়টি জানিয়েছেন।

আটক তিনজন হলেন- মো. জাবেদ (২১), মো. জাহেদ (২৫) ও মো. সোহেল (২০)।

এ তিন ব্যবসায়ী মিলে পথেরহাটে আমির মার্কেটের (স্থানীয়ভাবে স্কুল মার্কেট হিসেবে পরিচিত) শাহ আমানত টেলিকম, রিয়াজ ভিডিও ও এইসএম মিউজিক ও হক ভিডিওতে অশ্লীল ও পাইরেটেড সিডি রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত