|

আদিতমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
15 Jun 2012 09:47:58 PM Friday BdST
আদিতমারী প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদিতমারী (লালমনিরহাট): লালমনিরহাটের আদিতমারীতে শুক্রবার বিকেলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।
আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট-২ আসনের সাংসদ মজিবর রহমান।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রণজিৎ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র প্রমুখ। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪৬ ও জেএসসি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১২ সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|