![]() শাহবাগকে ঘিরে মোমের আলোর খেলা14 Feb 2013 07:42:42 PM Thursday BdST
বাংলানিউজ টিম গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের গণজাগরণ চত্বর ঘিরে মোমবাতি প্রজ্জ্বলনের এক প্রতিবাদী কর্মসূচি সবাইকে নতুন শক্তি দিলো। সন্ধ্যা সাতটা বাজার ১০ সেকেন্ড আগে কাউন্টডাউন শুরু করেন ব্লাগারস অ্যাক্টিভিট ফোরাম নেতা ডা. ইমরান। এর পরেই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নিমিষে আলোকিত হয়ে ওঠে গোটা শাহবাগ এলাকা। শিবিরের হামলায় নিহত ব্যাংক কর্মচারীর স্মরণে মোমহাতে নিরবতা পালন করে প্রতিবাদী জনতা। নিরবতা শেষে হতেই জয়বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগের আকাশ বাতাস। সেই একই কণ্ঠ। স্লোগানের শক্তি যার মুখের পেশিতে সেই লাকী। এরপর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে গান পরিবেশন করেন শিমুল ইউসুফ। মুক্তিরও মন্দিরও সোপানো তলে... কত প্রাণ হল বলিদান..., গণজাগরণ মঞ্চ থেকে সরাসরি এসব তথ্য জানান বাংলানিউজের জবি করেসপন্ডেন্ট মোর্শেদ সরকার। আজিজ সুপার মার্কেট থেকে স্টাফ করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন জানান. কাটাবন থেকে আজিজ সুপার মার্কেট এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অংশ নেন সর্বস্তরের জনতা। মোমবাতি জ্বালিয়ে রাস্তায় দাড়ান, পথচারি , ব্যবসায়ী, রিক্সা চালক বাদ জাননি ফুটপাতের ব্যবসায়ী ও হকাররাও। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে স্টাফ করেসপন্ডেন্ট মফিজুল সাদিক জানান, সাতটা বাজার সঙ্গে সঙ্গে হাজার মোমশিখায় জ্বলে উঠল পুরো এলাকা। মোমের আলোয় আলোকিত হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান। অন্য রকম সন্ধ্যা প্রত্যক্ষ করল দেশবাসি। মোমবাতি প্রজ্জ্বলন করে জয়বাংলা স্লোগানে কাপিয়ে তুললো সোহরাওয়ার্দী উদ্যান। টিএসসি থেকে স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির হোসেন জানান রাজু ভাস্করের চতূর্দিকে দাড়িয়ে ঠিক সাতটার সময় মোববাতি জ্বালায় কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী। অংশ নেন পথচারীরাও । এছাড়া টিএসসির বাইরে ও ভেতরে দলে দলে ভিভক্ত হয়ে গোল বসে অংশ নেয় মোমবাতি প্রজ্জ্বলনে। মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি যখন চলছিল তখন তিল ধরণের ঠাই ছিলনা গণজাগরণ চত্বরে। কানায় কানায় ভরে যায় শাহবাগ ও তার আশপাশ এলাকায়। প্রতিবাদী জনতার স্রোত শাহবাগ ছাড়িয়ে উত্তরে হোটেল রূপসীবাংলা, দক্ষিণে টিএসসি বাংলা একাডেমী দোয়েল চত্বর পূর্বে রমনা পার্ক, পশ্চিমে কাটাবন পর্যন্ত ছড়িয়ে যায়। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান রমনা পার্ক, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, চারুকলা অনুষদ ও ছবির হাটে ছড়িয়ে যায়। বাংলাদেশ সময় ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩ এমএমকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||

