banglanews24.com Logo

ডিএসই ও সিএসই

সূচক ও লেনদেন কমে সপ্তাহ শেষ

27 Sep 2012   10:59:39 AM   Thursday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও কমেছে।  
 
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪৯ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৯৪৬ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের দুই দিনের মতো এদিনও ডিএসইতে সূচক বেড়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৮ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে পৌনে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪২ পয়েন্টে, সাড়ে ১১টায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫২ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে, দেড়টায় ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে, ২টায় ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৬ পয়েন্টে স্থির হয়।
 
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮২ পয়েন্টে নেমে যায়।
 
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ১২১ পয়েন্ট ও লেনদেন হয় ১ হাজার ১০৫ কোটি টাকা। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে ৬৩ পয়েন্ট ও লেনদেন হয় ৯৭৮ কোটি টাকা। এরপর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ফের সূচক বাড়ে ৩৭ পয়েন্ট ও লেনদেন হয় ১ হাজার ১৫৩ কোটি টাকা। চতুর্থ কার্যদিবস বুধবার সূচক পুনরায় ৪২ পয়েন্ট কমে গেলেও লেনদেন বেড়ে হয় ১ হাজার ১৭২ কোটি ১৩ লাখ ৯৫ হাজার টাকা।
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
 
বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির মোট লেনদেন হয় ৬৯ কোটি ৮২ লাখ ২ হাজার ৬০০ টাকা, আরএন স্পিনিং ৪০ কোটি ২৪ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা, তিতাস গ্যাস ৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২০০ টাকা, আফতাব অটোমোবাইল ৩২ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ ৩১  কোটি ১২ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২৯ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, কেয়া কসমেটিকস ২৭ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার ১০০ টাকা, ইউনিক হোটেল ২৭ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা, ইউসিবিএল ২০ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা এবং বিকন ফার্মা ১৯ কোটি ৯ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।
 
অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ১৩৯ পয়েন্টে।

এদিস সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টি, কমেছে ১১২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটোমোবাইল, ইউসিবিএল, অ্যাকটিভ ফাইন ক্যামিকেল, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, বিকন ফার্মা, আরএন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ১০৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত