banglanews24.com Logo

হরতালে খুলনায় আটক ২২

17 May 2012   08:26:03 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় হরতালের সমর্থনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহ¯পতিবার সকালে বিএনপি হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন থানায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা প- হয়ে যায়।  

এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ইট পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি ও জামায়াত কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

হরতাল সমর্থকদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নগরীতে যানবহন চলাচল না করলেও রিকশাভ্যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার কোনো বাস না চললেও যথা সময়ে ছেড়ে গেছে সকল ট্রেন।

নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি বাংলানিউজকে বলেন, পুলিশি বাধায় শহরে বড় কোনো মিছিল বের করতে পারেনি বিএনপি ও সমমনা দলগুলো।

কয়েকটি মিছিল বের করা হলে পুলিশ বাধা দিয়ে তা ছত্রভঙ্গ করে বলে তার অভিযোগ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার টিএম মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, নগরীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং রাষ্ট্রীয় স¤পদ রক্ষায় হরতালে স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করেছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৭, ২০১২
মাহবুবুর রহমান/সম্পাদনা:সাদি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত