|

সেনা-বিদ্রোহী লড়াইয়ে আলেপ্পোতে মানবিক বিপর্যয়
01 Aug 2012 06:41:50 PM Wednesday BdST
আন্তর্জাতিক ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে লড়াই অব্যাহত আছে পঞ্চম দিনেও। উভয় পক্ষই লড়াইয়ে সাফল্য দাবি করলেও আলেপ্পোর নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে তা এখনও পরিষ্কার নয়।
এদিকে সিরীয় যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ বুধবার সকালেও গোলাবর্ষণ করেছে আলেপ্পোর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে। এছাড়া রাতভর নগরীর বিভিন্ন স্থান লক্ষ্য করে সরকারি সেনারা কামান থেকে গোলাবর্ষণ করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও বিদ্রোহীরা।
বুধবার বিদ্রোহীরা দাবি করেছে সরকারি সেনারা তাদের প্রতিরোধের মুখে আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে পশ্চাদপসারণে বাধ্য হয়েছে। তবে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মঙ্গলবার সিরীয় জঙ্গি বিমান প্রথমবারের মত নগরীর পূর্বাঞ্চলীয় শহরতলী এলাকা লক্ষ করে হামলা চালায়। এ এলাকা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে মঙ্গলবার আলেপ্পোর উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট দখল নিয়েছে বিদ্রোহীরা। সেখানে বেশ কিছু ট্যাংক ও সাঁেজায়া যানও বিদ্রোহীদের হস্তগত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রদর্শিত ভিডিওতে বিদ্রোহীদের ট্যাংক ও সাঁেজায়া যানে করে টহল দিতে দেখা যায়। আলেপ্পো থেকে ২০ কিলোমিটার উত্তরে আনাদানে চেক পয়েন্টটি অবস্থিত বলে জানা গেছে।
মঙ্গলবার রাতভর লড়াইয়ের পর বিদ্রোহীরা চেক পয়েন্টটি দখল করে নেয়। লড়াইয়ে বিদ্রোহীরা বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস করতে সমর্থ হয়। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক সরকারি সেনাও লড়াইয়ের সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পাশাপাশি বিদ্রোহীরা মঙ্গলবার আলেপ্পোর দুটি পুলিশ স্টেশন দখল করে নেয়।
তবে সরকারি বাহিনী মঙ্গলবার আলেপ্পোর দক্ষিণ পশ্চিমের সালেহউদ্দিন এবং সাইফ আল দাওলা এলাকায় হামলা চালিয়েছে। সেখানে বিদ্রোহীদের অবস্থানে হেলিকপ্টার গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এদিকে উভয় পক্ষের সংঘাত আরও তীব্রতর হওয়ায় বেসামরিক অধিবাসীরা আলেপ্পো ছাড়ার প্রাণপণ চেষ্টা করছেন বলে জানা গেছে। সেখানে ইতিমধ্যেই মানবিক বিপর্যয় সংঘটিত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। বাসিন্দারা সব ধরণের খাদ্য, চিকিৎসা এবং বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। ইতিমধ্যেই ২ লাখ লোক আলেপ্পো ত্যাগ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২ সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|