|

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
10 Jul 2012 08:35:45 PM Tuesday BdST
শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নড়াইল: বিশালদেহী দুটি ষাঁড় আজন্মের ক্ষোভ নিয়ে যেন পরস্পরের দিকে তেড়ে এলো। তারপর দুই গরুর শিংয়ের সংঘর্ষে কট কট শব্দ। সেইসঙ্গে চারদিকে ঘিরে থাকা দর্শকদের হৃদকম্পনও যেন বেড়ে যায়। করতালিতে কেঁপে ওঠে মাঠ।
মঙ্গলবার বিকেলে নড়াইলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ে এ দৃশ্যই দেখা যায়।
এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল ষাঁড়ের লড়াই। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে এখন আর এটি তেমন দেখা যায় না। ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ধরে রাখতে নড়াইলে অনুষ্ঠিত হল এ প্রতিযোগিতা।
বিকেলে পৌরসভার উজিরপুর মাঠে চিত্রা যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতায় জেলার বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক ষাঁড় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব আমেজ দেখা যায়।
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শক হাজির হয় লড়াই দেখতে।
ষাঁড়ের লড়াইয়ে প্রথম পুরষ্কার (দুই হাজার টাকা) পেয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার যদবপুর গ্রামের নিছার উদ্দিন। দ্বিতীয় পুরষ্কার (এক হাজার টাকা) পেয়েছে পৌরসভার উজিরপুর গ্রামের নৃপেন বিশ্বাস।
ষাঁড়ের মালিকরা জানান, অর্থের বিচারে এ পুরষ্কার তেমন বড় কিছু নয়। আসলে পুরষ্কার নয়; দর্শকদের লড়াই দেখিয়ে আনন্দ দেওয়াটাই বড়।
দর্শকরা জানান, ষাঁড়ের লড়াই দেখতে পেরে তারা বেজাই খুশি।
আয়োজক কমিটির সভাপতি শামীম আতিক মহিদ জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতেই ষাঁড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|