![]() রিয়াদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী08 Sep 2012 02:10:41 PM Saturday BdST
মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট রিয়াদ: গত (বৃহস্পতিবার) রিয়াদের হারাস্থ কোকোপাম রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে রিয়াদের শীর্ষ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ রিয়াদের চেয়ারম্যান নূরুল ইসলাম আহমেদের সভাপতিত্বে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আব্দুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টা. স্কুল (বাংলা মাধ্যম) রিয়াদের চেয়ারম্যান হারুনুর রশীদ, সৌদি আরবে স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হক, মক্কা সুইট্স এর সত্ত্বাধিকারী মাকসুদুর রহমান, মাওলানা নূর মোহাম্মদ ও খুলনা প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ রিয়াদের সেক্রেটারি জেনারেল মুক্তিযোব্ধা জাকির হোসেন চৌধুরী। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম আহমেদ আইবিডব্লিউএফএর গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আইবিডব্লিউএফ মূলত একটি কনসালটেন্সি ফার্ম। এই সংগঠন তার সদস্য ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। অনুষ্ঠানটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করেন অ্যাচিভ গ্রুপ এবং জিএল কর্পোরেশন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||
