banglanews24.com Logo

তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন

24 Apr 2012   05:47:06 PM   Tuesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার সময় পরিবর্তন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি ৩টি হলো- আরামিট সিমেন্ট, আরামিট এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অনিবার্য কারণে আরামিট সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২৫ এপ্রিলের পরিবর্তে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায়, আরামিট কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২৫ এপ্রিলের পরিবর্তে ২৮ এপ্রিল বিকেল ৫টায় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২৪ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় স্ব স্ব অফিস রুমে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সুপারিশ করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১২
এসএনএইচ
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত