|

দিনে ২ ঘণ্টা লোডশেডিং হলে বিল কম আসবে: প্রধানমন্ত্রী
05 Sep 2012 06:34:57 PM Wednesday BdST
পার্লামেন্ট করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সংসদ ভবন থেকে: লোডশেডিং হলে বিদ্যুৎ বিল কম আসবে। বিদ্যুতের খরচও কম হবে।
এ মন্তব্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। কিন্তু এরইমধ্যে ছয় হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা হয়েছে। মানুষ যাতে ভুলে না যায় সেজন্য আমি বিদ্যুৎ বিভাগকে অন্তত দুই ঘণ্টা, সকালে এক ঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা করে লোডশেডিং রাখার জন্য বলেছি।”
তিনি বলেন, “দেশের সব এলাকায় যাতে আলো জ্বলে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ফজিলাতুন্নেসা ইন্দিরার প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, “বিএনপি যা পারে নাই আমরা তা পেরেছি।”
একই প্রশ্নের জবাবে তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নিজের হাতে অফিসের বা বাসার সুইচ বন্ধ করা উচিত। আমি নিজেও এটা করে থাকি।”
একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “উৎপাদিত গ্যাস দিয়ে আপাতত শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
বাংলাদেশ সময় : ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২ এসএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|