banglanews24.com Logo

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

24 Mar 2012   10:12:15 PM   Saturday BdST

ডেপুটি চিফ অফ করেসপন্ডেন্টস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার ২৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী(মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ শুভেচ্ছা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় সাকিব ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো বড় গৌরব নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার রাতে মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ শনিবার আইসিসি র‌্যঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৬তম জন্মদিন। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচত হওয়ার মাত্র দু’দিনের মাথায় তার এ জন্মদিনে ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাকিব।

 


বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
এসকে/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত