banglanews24.com Logo

যাত্রা শুরু হলো আইসিএল অ্যাগ্রো ফুড অ্যান্ড মিল্ক প্রোডাক্টস

08 Aug 2012   12:41:21 AM   Wednesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান ‘আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লি. (আইসিএল) এর উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলো আইসিএল অ্যাগ্রো ফুড অ্যান্ড মিল্ক প্রোডাক্টস।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএলের  ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শহিদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি.এম. কাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সচিব  ড. মিহির কান্তি মজুমদার, মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথী, সমবায় অধিদফতরের নিবন্ধক হুমায়ুন খালিদ। প্রধান আলোচক ছিলেন আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল আলাসহ কোম্পানির পরিচালক ও  ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে  কোম্পানির সার্বিক উন্নতি কামনা করে মোনাজাত ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ সময়: ০০২০ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
এমএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত