|

চট্টগ্রাম বন্দরে ২টি কনটেইনার আটক
26 May 2012 11:46:58 PM Saturday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে পৃথক ২টি জেটিতে ২টি কনটেইনার আটক করেছে। রোববার বা সোমবার কনটেইনারগুলো পরীক্ষা করা হবে।
শনিবার রাতে কনটেইনার ২টি সনাক্তের পর আটক করে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।
কাস্টমস সূত্র জানায়, আটক কনটেইনারগুলো এনেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি এবং ময়মনসিংহের ভালুকার আরেকটি প্রতিষ্ঠান। সিঙ্গাপুর থেকে আনা কনটেইনার ২টি ৪০ ফুটের হাইকিউ (উঁচু) প্রকৃতির। সাধারণ কনটেইনার যেথানে ৮ দশমিক ৬ ফুট উচ্চতার হয় সেখানে এগুলো ৯ দশমিক ৬ ফুট উচ্চতার।
এআইআর শাখার ইনচার্জ, রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ‘গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা চট্টগ্রাম বন্দরের ২টি জেটিতে কড়াকড়ি আরোপ করি। সারারাত সতর্ক ছিলেন কর্মকর্তারা। কিন্তু ওই ২টি কনটেইনার খালাস হয়নি।’
তার ধারণা আটক কনটেইনার ২টিতে মিথ্যা ঘোষণায় আনা পণ্য, নির্ধারিত পণ্যের চেয়ে বেশি পণ্য বা আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে। কায়িক পরীক্ষার (ফিজিক্যাল এক্সজামিনেশন) পর বিষয়টি পরিষ্কার হবে।
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রোববার বা সোমবার কনটেইনার ২টির কায়িক পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ২৬, ২০১২ এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|