banglanews24.com Logo

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

05 Aug 2012   08:14:08 PM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে পল্লবী থানার এসআই নুরুল আফসার বাংলানিউজকে জানান, “রোববার বিকেল সাড়ে ৪টায় সাগুফতা হাউজিং এর তালতলা নামক স্থানে অজ্ঞাতনামা সন্ত্রসীরা মো. আলীকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

তিনি আরো জানান, “নিহতের বাম কানের নিচে এবং পিঠে দুইটি গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে আইডি কার্ড দেখে নিহতের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল নীল জিন্স প্যান্ট এবং টিশার্ট।”

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১২
জেএস/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত