banglanews24.com Logo

গোপালগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

03 May 2012   08:58:51 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে হেরোইনসহ সাগর ফকির (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহরতলীর চাপাইল ফেরীঘাট এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়।

সাগর চাপাইল এলাকার ইসরাইল ফকিরের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরতলীর চাপাইল ফেরীঘাট এলাকায় অফিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করে।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ পুড়িয়া (প্রতি পুড়িয়া ১০০ টাকা) হেরোইন উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ০৩, ২০১২
প্রতিবেদন: একরামুল কবীর
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত