banglanews24.com Logo

সোমবার ঢাকায় আসছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল‌

30 Sep 2012   02:01:11 PM   Sunday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মা সেতুতে অর্থায়নে সম্পৃক্ত হওয়ার সম্মতি দেওয়ার পর এর বাস্তবায়ন কৌশল নির্ধারণ এবং করণীয় ঠিক করতে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্র্রতিনিধি দল সোমবার ঢাকায় আসছে।

বিশ্বব্যাংক ওয়াশিংটন অফিস থেকে আসা পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশীয় বিভাগের প্রধান জ্যাক স্টেইন।

এদিকে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন নেপাল থেকে সোমবার ঢাকায় ফিরবেন।

রোববার বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্র জানায়, পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত, প্রকল্প বাস্তবায়নে করণীয় চূড়ান্ত করতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান কালে অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সর্ম্পক বিভাগ, সেতু বিভাগ, দুদকসহ (দুর্নীতি দমন কমিশন) সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র আরো জানিয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকায় আসার পর সরকারের সঙ্গে আলোচনা করে একটি বিশেষ প্যানেল গঠনের প্রস্তাব করবে।

প্যানেলের করা প্রস্তাবের ভিত্তিতে বিশ্ব ব্যাংক অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০,২০১২
এসএ/এমইউএম/আরআর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত