![]() রিয়াদে দুইদল বাংলাদেশির মধ্যে ভয়াবহ সংঘর্ষ07 Jul 2012 01:02:56 AM Saturday BdST
কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট রিয়াদ: রিয়াদের হারাতে আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষস্থলে সৌদি রেডক্রিসেন্ট সোসাইটির দুটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। এ ঘটনায় তিনজন বাংলাদেশির মৃত্যুর গুজব ছড়ালেও নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারেনি। রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেখা গেছে, ঘটনাস্থলে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
||
