banglanews24.com Logo

গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতিসম্মিলন

31 Jan 2012   04:30:42 PM   Tuesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা : গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার দিনব্যাপী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক প্রীতিসম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত স্থানীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম।

এছাড়া বিকেলে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও কেএম রেজাউল হক, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ।

সন্ধ্যায় স্থানীয় দৈনিক সংকেতের সম্পাদক দীপক কুমার পালকে সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত