banglanews24.com Logo

রাজৈরে গাড়ি ছিনতাই চক্রের ১ সদস্য আটক

02 Apr 2012   08:31:17 PM   Monday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে একটি প্রাইভেটকারসহ এমারত ওরফে ইমরান (৩৭) নামে গাড়ি ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

সোমবার দুপুরে রাজৈর উপজেলার পাখুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইমরান মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের মৃত কালাই মাদবরের ছেলে।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার পাখুল্লা গ্রামে অভিযান চালিয়ে সাদা রংয়ের একটি স্টেশন ওয়াগান প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-ব-১৭-৪৬-৮৪) এমারত ওরফে ইমরানকে আটক করে।

উদ্ধারকৃত গাড়িটি ঢাকার পল্লাবী থানার এক বায়িং ব্যবসায়ীর বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২    

প্রতিবেদন: এম আর মুর্তজা
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত