banglanews24.com Logo

খালেদা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না : সুরঞ্জিত

27 Mar 2012   05:56:13 PM   Tuesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের জন্য ৪টি ট্রাইব্যুনাল গঠনের গুরুত্বারোপ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

রেলমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১টি বা ২টি নয়, ৪টি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আমাদের এ বিচার কাজ শুরু করা প্রয়োজন। এর জন্য প্রয়োজনীয় দক্ষ বিচারক, প্রসিকিউটর এবং জনবল নিয়োগ করাও জরুরি। কারণ, যুদ্ধাপরাধীর বিচার কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা নয়। তাই যতো দ্রুত সম্ভব এর বিচার করতে হবে।

তিনি বলেন, সবার কাছেই যুদ্ধাপরাধের এ বিচার মানসম্মত হচ্ছে, শুধু খালেদা ও জামায়াত ছাড়া। খালেদা এর আগে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এবার যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবেন না।

তিনি আরো বলেন, অনেকে আন্তর্জাতিকমানের কথা বলে এ বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

মঙ্গলবার বেলা ৩টায় কৃষি ব্যাংক ভবন মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০১২’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রেলমন্ত্রী।

সংগঠনের সভাপতি মো. সোহরাব হোসেন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ,  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

এমআইএস
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত