banglanews24.com Logo

কুমিল্লায় বজ্রপাতে নিহত ২

08 Apr 2012   09:50:05 PM   Sunday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সদর ও দাউদকান্দি উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

রোববার বিকেলে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধনেশ্বর গ্রামের কৃষক মজিবুর রহমান ও সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুরে অপর একজন বজ্রপাতে মারা যান।

দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বাংলানিউজকে জানান, বিকেলে ধনেশ্বর গ্রামে নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে সমস্ত শরীর ঝলসে যায় মজিবুর রহমানের।

এলাকার লোকজন তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কৃষ্ণপুরে বজ্রপাতে মারা যাওয়া পথচারীর পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২

প্রতিবেদন: কাজী এনামুল হক; সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত