|

করিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৪
13 Jun 2012 03:27:45 PM Wednesday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গৌরারগোপ গ্রামে সমিতির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুলাল মিয়া (৪৫) নামে একজন খুন ও চারজন আহত হয়েছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- মীর হোসেন (৬০), আলাল হোসেন (৬৫), নূর জামাত (১৩) ও সোহেল (২৫)।
পুলিশ জানায়, করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে ‘উড়ন্ত একাদশ’ নামে একটি সমিতির টাকা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে স্থানীয় ফজলুর রহমানের বিরোধ চলছিল।
বুধবার সকাল ৯টার দিকে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সমিতির কোষাধ্যক্ষ দুলাল মিয়া নিহত এবং উভয়পক্ষের চারজন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় সোহেলকে পুলিশ আটক করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১২ সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|