banglanews24.com Logo

গাইবান্ধায় বাঁধ ভেঙে ৫ শতাধিক মানুষ পানিবন্দি

28 Jun 2012   08:42:05 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় বৃহস্পতিবার সকালে শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ৫ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার উজান থেকে নেমে আসা পানির ঢল এবং রাতভর বৃষ্টিপাতের ফলে শহর রক্ষা বাঁধের দশানি পয়েন্টের কিছু অংশ ভেঙে যায়।

এতে সদর উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের ২ শতাধিক বাডিতে পানি ঢুকে ৫ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন ওই এলাকাবাসী।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, গাইবান্ধার ঘাঘট নদীর পানি বিপদ সীমার ৬ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি ১৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো মূহুর্তে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু ও নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত