banglanews24.com Logo

যানজট কমাতে খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ সড়ক একমুখী হচ্ছে

23 May 2012   09:51:17 PM   Wednesday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের বৃহত্তম পাইকারী ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ সড়কে একমুখী গাড়ি চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনে (কেটিআইএ) ব্যবসায়ী নেতাদের সঙ্গে উপ-পুলিশ কমিশনার (যানবাহন) কুসুম দেওয়ানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ।

খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ এলাকার যানচলাচলের নানা সমস্যা তুলে ধরে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. আবদুস সালাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) একেএম এমরান ভুঁইয়া, কোতোয়ালির ট্রাফিক ইন্সপেক্টর মো. নুর, অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অনিলচন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক  মুহাম্মদ জামাল হোসেন, বন্দরবিষয়ক সম্পাদক মো. বখতিয়ার, কার্যকরী সদস্য মো. ইউসুফ, মুহাম্মদ আবু তাহের, মো. শাহ জামাল, জ্যোতির্ময় চৌধুরী কাজল, আলতাফ এ গাফফার, পরিতোষ দে ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, টেরিবাজার বদর খাল সেতু পুনর্নির্মাণের কাজ চলাকালে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই এলাকার সব পণ্যবাহী ট্রাক শাহ আমানত মাজারসংলগ্ন জেল রোড হয়ে ঢুকবে এবং চাক্তাই কর্ণফুলী সেতু সংযোগ সড়ক দিয়ে বের হবে। যানজট নিরসন কল্পে একমুখী যান চলাচলের সিদ্ধান্ত কার্যকর করতে সব মহলের সহযোগিতা কামনা করেন।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অবাধে চলাচল ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ী, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

এ ছাড়া প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী টেরিবাজার বদর খাল সেতুর পুনর্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১২
এআরএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত