banglanews24.com Logo

সপ্তাহের তৃতীয় কার্যদিবস

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

25 Sep 2012   11:02:31 AM   Tuesday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।  

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১ ‍হাজার ১৫৩ কোটি ৫৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৩ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে, পৌনে ১১টায় ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৭ পয়েন্টে, ১১টা ৪০ মিনিটে ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৩ পয়েন্টে, দুপুর ১২টায় ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০১ পয়েন্টে, ১টায় ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৯ পয়েন্টে স্থির হয়।

‍দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে উন্নীত হয়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ১২১ পয়েন্ট ও লেনদেন হয় ১ হাজার ১০৫ কোটি টাকা। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে ৬৩ পয়েন্ট ও লেনদেন হয় ৯৭৮ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে - বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজি, এক্সিম ব্যাংক, সিএমসি কামাল, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল ও ওয়ান ব্যাংক ।

অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ২৯৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ১২৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
সম্পাদনা :  নজরুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত