banglanews24.com Logo

রুশ উপখ্যান ‘বিদায় গুলসারি’ এসেছে বইমেলায়

18 Feb 2013   04:24:35 PM   Monday BdST

এম জে ফেরদৌস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিনে সংহতি প্রকাশন মেলায় এনেছে রুশ কথাসাহিত্যিক চিঙ্গিজ আইৎমাতভ-এর নন্দিত উপাখ্যান ‘বিদায় গুলসারি’। শিল্পী অমল আকাশের প্রচ্ছদে বইটির দুটি সংস্করণ প্রকাশিত হয়েছে। পেপারব্যাক সংস্করণের মূল্য ২৪০ টাকা, বোর্ডবাঁধাই সংস্করণের মূল্য ৩৪৫ টাকা।

গুলসারি নামের দৌড়বাজ ঘোড়াটি জীবনের স্বাভাবিকত্বের প্রতীক, তানাবাই বিপ্লবাকাঙ্ক্ষার প্রতিনিধি। সোভিয়েত বিপ্লবের চেতনা একসময় আমলাতন্ত্রের গোলকধাঁধায় কীভাবে হারিয়ে গেল, তারই ছবি এঁকেছেন চিঙ্গিজ আইৎমাতভ তাঁর ‘বিদায় গুলসারি’ উপাখ্যানটিতে। তৃণমূলের যৌথতা আর গণতান্ত্রিকতা নয়, ওপর থেকে চাপানো হুকুম বাস্তবায়ন যখন নৈমত্তিকতা হয়ে দাঁড়ালো, খোদ কৃষক ক্রমশই গৌণ হয়ে উঠতে থাকলেন, প্রান্তিক হলেন আর গুলসারির কাছ থেকে কেড়ে নেয়া হলো স্বাভাবিকত্ব। ক্ষমতার প্রবল প্রকাশের সামনে জনগণের অসহায়ত্বকে তীব্রভাবে আক্রমণ করেছেন উপন্যাসিক। কিন্তু আশার ইঙ্গিতগুলোও পরিষ্কারভাবেই পাঠক চিনে নিতে পারবেন।

রুশ ভাষায় লেখালেখি করলেও মাতৃভূমি কির্গিজিয়াই ছিল চিঙ্গিজ আইৎমাতভ এর আজীবনের প্রেক্ষাপট। তার সংস্কৃতি, ঐতিহ্য আর সনাতনী জীবনের সঙ্গে সমাজতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার মিলন ও টানাপোড়েনের একটা সহানূভূতিশীল পর্যালোচনা হিসেবেও বিদায় গুলসারি অনন্য। যাযাবর গোত্রভিত্তিক কির্গিজ জাতিগোষ্ঠীর হাজার বছরের স্মৃতির সঙ্গে ট্রাক্টর আর যৌথখামারের অভিঘাত যে নতুন অভিজ্ঞতার জন্ম দিল, তারই অনন্য একটি শৈল্পিক বহিঃপ্রকাশ বিদায় গুলসারি।

‘বিদায় গুলসারি’ উপখ্যানটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ৭৫ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত