|

সাংসদের বিরুদ্ধে লিফলেট বিতরণ:
পঞ্চগড়ে ৩ ছাত্রলীগ-যুবলীগ কর্মী আটক
08 Aug 2012 02:58:32 AM Wednesday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ করায় ৩ যুবককে আটক করে পঞ্চগড় থানা পুলিশের কাছে সোপর্দ করেছে সরকার দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে লিফলেট বিতরণকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- জীবন (২০), দুলাল (৩০) ও আলিউল রহমান সুমন (২৩)। তাদের সকলের বাড়ি সদর উপজেলার রাজনগর ও জিয়াবাড়ি এলাকায়। এদের মধ্যে দুলাল হাফিজাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা আর জীবন ও সুমন এরা দুজনেই পৌর ছাত্রলীগের কর্মী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২ টা) এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, “জনতার দাবি” সম্বলিত একটি লিফলেট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিতরণকালে সরকার দলীয় নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
রঙিন কাগজে প্রেসে ছাপানো “জনতার দাবি” লিফলেটটি পঞ্চগড়ের শান্তিপ্রিয় জনসাধারণের নামে বিতরণ করা হচ্ছিল। লিফলেটে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধানকে দূর্নীতি, টেন্ডারবাজি, খুনখারাপি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত মর্মে উল্লেখ করে জোরপূর্বক মানুষের জমি দখল করে পাথর উত্তোলন, সহজ-সরল যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে ইজ্জত হরণ, এমপির পিতা মমতাজউদ্দিন প্রধান যুদ্ধের সময় রাজাকারের সদর ইউনিয়ন কমান্ডার ও পিস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, তার বাসায় পাকিস্তানী সৈন্যদের ক্যাম্প ছিল, ছাত্রলীগ নেতা ফারুক হত্যাকারীর মূল হুকুমদাতা, ফারুক হত্যাকারী প্রকৃত আসামীদের বাঁচিয়ে দিয়ে নিরপরাধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নাম অন্তভূক্তি, রাজাকার পুত্রকে দিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, সন্ত্রাসী ও মাদক সেবনকারীদের দিয়ে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও বিপেন চন্দ্র রায়কে লাঞ্ছিত করা ও মারপিট করানোসহ মোবাইল ছিনিয়ে নেয়াসহ নানান অভিযোগের কথা উলেখ করা হয়েছে। কয়েকদিন আগে জাতীয় দৈনিকে প্রকাশিত দুর্নীতিবাজ এমপিদের তালিকায় ৭ নম্বরে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হকের নাম প্রকাশিত হয়েছে। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ, মেয়ে লোভী এমপি মজাহারুল হক প্রধানের বিচার চেয়ে এবং তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে লিফলেটটি বিলি করা হয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য লেখা সম্পর্কিত লিফলেট বিতরণ করা দলীয় লোকজন ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করার কথা স্বীকার করে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের দুটি মোবাইল নম্বরে একাধিকবার ডায়াল করা হলে মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২ সাজ্জাদুর রহমান/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|