|

ডিএসই
সপ্তাহ শেষে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে
20 Jul 2012 11:31:06 AM Friday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও সাধারণ সূচক সামান্য বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ১ দশমিক ৫৮ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ১৬৪ দশমিক ৯৬ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬৬ দশমিক ৫৪ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ১ দশমিক ৫৮ পয়েন্ট। অন্যদিকে, গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসের মধ্যে অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক কমেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৮৬৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৯৮৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৫২ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৪০২ টাকা। সুতরাং গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৩৯টির, অপরিবর্তিত ছিল ১৭টি এবং কোনো লেনদেন হয়নি ৭টি প্রতিষ্ঠানের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ৪২টির, কমেছে ২৩১টির, অপরিবর্তিত ছিল ৯টির এবং কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, মোট ৫ কার্যদিবসে দৈনিক গড় লেনদেনও সামান্য বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ১৭৩ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৭৯৭ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ১৭০ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। শেয়ার লেনদেন কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ। গত সপ্তাহে মোট ২০ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮৩৮ টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৬৬৩টি।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স (১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ে), নিটল ইন্স্যুরেন্স ১৬ দশমিক ৪৭ শতাংশ, এপেক্স স্পিনিং ১৪ দশমিক ১৪ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১৩ দশমিক ৬৪ শতাংশ, সলভো ক্যামিকেল ১৩ দশমিক ৪১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ১২ দশমিক ৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১১ দশমিক ৮৬ শতাংশ, আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ১০ দশমিক ৮৮ শতাংশ, বিএটিবিসি ৮ দশমিক ৬৬ শতাংশ এবং ইবিএল এনআরবি ৮ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার (২২ দশমিক ৩৮ শতাংশ দাম কমে), প্রাইম ইসলামী লাইফ ১২ দশমিক ৪২ শতাংশ, মডার্ন ডায়িং ৯ দশমিক ৭১ শতাংশ, মুন্নু স্ট্যাফলার্স ৯ দশমিক ১৫ শতাংশ, আইপিডিসি ৭ দশমিক ৬৫ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৭ দশমিক ২৬ শতাংশ, বিআইএফসি ৬ দশমিক ৮৩ শতাংশ, সিএমসি কামাল ৬ দশমিক ৮৩ শতাংশ, মিথুন নিটিং ৬ দশমিক ৬৯ শতাংশ এবং বিচ হ্যাচারি ৬ দশমিক ১৬ শতাংশ। বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|