banglanews24.com Logo

টঙ্গীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

25 Jun 2012   09:05:51 PM   Monday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের টঙ্গী শহরের মধুমিতা রোডের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে অজ্ঞাত তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, “লাশ থানার সামনে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।”

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিকেলে নির্মাণাধীন ওই বহুতল ভবনের ছাদে একটি লাশ দেখে পুলিশে খবর দেওয়া।

পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত