banglanews24.com Logo

সিদ্ধিরগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা

11 Aug 2012   04:21:49 AM   Saturday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় (১০) এক শিশুর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় নাভানা ভূইয়া সিটি নামের একটি আবাসিক এলাকার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বাংলানিউজকে জানান, রাতে এলাকাবাসীর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময়ে শিশুটিকে হত্যার পর লাশ নাভানা ভূইয়া সিটির ভেতরে এক নির্জন স্থানে ফেলে রাখে দুবৃর্ত্তরা ।

গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত