banglanews24.com Logo

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

29 Sep 2012   09:33:41 PM   Saturday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যান্ডি: টি- টোয়েন্ট বিশ্বকাপের শীর্ষ আটের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ক্যারিবিয়দের ৫ উইকেটে ১২৯ রানের জবাবে ১ উইকেট খরচে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। 

ওয়েস্ট ইন্ডিজ: ১২৯/৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা: ১৩০/১ (১৫.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে তিলকারতেœ দিলশান সাজঘরে ফিরলেও মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় জয় উপহার দেন এই দুই ব্যাটসম্যান।

জয়াবর্ধনে ৪৯ বলে ১০টি চার ও এক ছয়ে করেন ৬৫ রান। অন্যদিকে কুমার সাঙ্গাকারা ৩৪ বলে ৩৯ রান করেন। তার ইনিংসে ছিলো ৫টি বাউন্ডারির মার। অন্যদিকে ৯ বলে ১৩ রান করে সাজ ঘরে ফেরেন তিলকারতেœ দিলশান।

এর আগে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের বোলিং তোপে নাকাল হয়েছে তারা। জ্বলে উঠতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস গেইল ও জনসন চার্লেস।

দলীয় ১৬ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি গুঁড়িয়ে দেন জীবন মেন্ডিন ও নুয়ান কুলাসেকারা। ব্যক্তিগত ১২ রানে জীবনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন চার্লেস। আর নিজের নামের পাশে ২ রান যোগ হতেই কুলাসেকারার বলে আউট হন গেইল।

চার্লেস ও গেইলের বিদায়ের পর স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং মোকাবেলা করে বড় স্কোর গড়তে পারেনি তারা। তবে ডোয়াইন ব্রাভোর ৪০ ও মারলন স্যামুয়েলসের ৫০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে ড্যারেন স্যামির দল। দুটি উইকেট শিকার করেন জীবন মেন্ডিস।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এএইচবি/সিজি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত