banglanews24.com Logo

কলকাতায় সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির উদ্বোধন

05 May 2012   08:52:57 AM   Saturday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: উপেন্দ্রকিশোর, সুকুমারের পাশেই এবার সত্যজিত রায় ৷শুক্রবার কলকাতার ১০০ এ গড়পার রোডের বাড়িতে দাদা উপেন্দ্রকিশোর, বাবা সুকুমার রায়ের মূর্তির পাশেই উদ্বোধন করা হয়েছে সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির৷

১০০-এ গড়পার রোডে ১৯১৪-তে  বাড়িটি তৈরি করেন উপেন্দ্রকিশোর রায় ৷ এখানেই থাকতেন সুকুমার রায় ৷ ১৯২১-এর ২ মে সত্যজিৎ রায়ের জন্ম এই বাড়িতেই ৷ সুকুমার রায়ের শেষ জীবনও কেটেছে এখানেই৷

স্মৃতি বিজড়িত এই বাড়িতেই সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির উন্মোচন হল শুক্রবার ৷ উদ্বোধন করলেন সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়৷

রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷মূর্তি উন্মোচনের পাশাপাশি আয়োজিত হয় একটি প্রদর্শনীও৷

উপেন্দ্রকিশোর থেকে সত্যজিৎ, রায় পরিবারের তিন প্রজন্মের লেখা, ছবি, তাদের লেখার সংকলন, ব্যবহৃত সামগ্রী, সন্দেশ এর পৃষ্ঠাসজ্জা, লেখার খসড়া, সবকিছুই ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে৷


বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
swin@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত