|

সিলেটে সংবাদ সম্মেলনে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ
09 Jun 2012 09:56:42 PM Saturday BdST
সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট : সিলেটে ইলিয়াস আলীর সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত সংগঠন ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’।
শনিবার সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর মুক্তি আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে আবাল-বৃদ্ধ-বণিতা, ছাত্র-শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গঠন করা হলো ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিকল্পিত উপায়ে তাদের ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এম ইলিয়াস আলীকে অপহরণ করেছে। সরকারকে তীব্র আন্দোলনের মুখে অবিলম্বে ইলিয়াস আলীকে মুক্তি দিতে বাধ্য করা হবে।
তারা বলেন, ইলিয়াস আলীকে অপহরণের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের তিল তিল করে বেড়ে উঠা গণতন্ত্রের বুকে কলঙ্কের কালিমা লেপে দিয়েছে। ইলিয়াস আলীর বৃদ্ধা মাতা, তার স্ত্রী ও অবুঝ সন্তানেরা রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে এক অসহনীয় দুঃসহ মানবেতর জীবনযাপন করছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
নগরীর জিন্দাবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।
নগরীর জিন্দাবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহানগর বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট নোমান মাহমুদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট আশিক উদ্দিন, সোনা মিয়া মেম্বার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম ফয়েজ, বিএনপি নেতা কর্ণেল আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার আহমদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদ আহমদ চেয়ারম্যান।
বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, জুন ০৯ ২০১২ এসএ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|