banglanews24.com Logo

নবীগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

11 May 2012   05:49:55 PM   Friday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে বক্স আলী (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে বক্স আলী আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের আড়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) মুর্শেদ বাংলানিউজকে জানান, কী কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত