banglanews24.com Logo

প্রচার মাধ্যমে টেনে আনতে চাই না : তৌকির

20 Mar 2012   04:34:47 PM   Tuesday BdST

বিশেষ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ বলেছেন, তার ও তার স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে দায়ের করা মামলাটি একটি ফৌজদারি মামলা ও পারিবারিক বিষয়; একে তিনি প্রচার মাধ্যমে টেনে আনতে চান না।

১৯ মার্চ রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তৌকির আহমেদ এ কথা জানান।

এতে তৌকির আহমেদ বলেন, `আজ ১৯ মার্চ ২০১২ ঢাকা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আমার  ও আমার স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে আমার মেজ বোন তানজিন হায়দার একটি ফৌজদারি মামলা করেছেন। এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের পুরো পরিবারকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে। পারিবারিক বিষয়কে প্রচারমাধ্যমে টেনে আনাকে আমরা মোটেই সমর্থন করি না।

সুতরাং এই মিথ্যা অসত্য ও মানহানিকর মামলাটির পরিপ্রেক্ষিতে আমরা প্রচার মাধ্যমে নয়, আইনগতভাবে মোকাবেলা করব।

বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

 


সম্পাদন: মাহমুদ মেনন, হেড অব নিউজ;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত