banglanews24.com Logo

সপ্তাহজুড়ে ডিএসই

সূচক বাড়লেও কমেছে লেনদেন

15 Aug 2012   12:30:17 PM   Wednesday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সাধারণ সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ১১৪ দশমিক ০৯ পয়েন্ট এবং  লেনদেন কমেছে ৪ দশমিক ৮৯ শতাংশ।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ১৪২ দশমিক ২৪ পয়েন্ট। শেষ কার্যদিবস মঙ্গলবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৫৬ দশমিক ৩২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১১৪ দশমিক ০৯ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ।

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৫ আগস্ট থেকে একটানা ১১দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কার্যক্রম। আগামী ২৬ আগস্ট থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৪ দশমিক ৮৯ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ২৪৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৫১৫ টাকা।

সপ্তাহের ৩ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত ছিল ১১টির দাম। কোনো লেনদেন হয়নি ১০টি প্রতিষ্ঠানের শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৫৫টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে, মোট ৩ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন বেড়েছে। চলতি সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৩৩৯ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৭৫০ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ২৬৭ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৬২৯  টাকা। অর্থাৎ চলতি সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৮১ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- ইউনিক হোটেল (১৭ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ে), সামিট পাওয়ার (১৪ দশমিক ৩১ শতাংশ), বঙ্গজ (১৩ দশমিক ১৭ শতাংশ), ন্যাশনার টি (১২ দশমিক ৪৮ শতাংশ), মুন্নু সিরামিকস (১১ দশমিক ১৭ শতাংশ), আমরা টেকনোলজি (১১ দশমিক ০৪ শতাংশ), লংকা-বাংলা ফাইন্যান্স (১০ দশমিক ৪০ শতাংশ), আইসিবি (৯ দশমিক ৫৯ শতাংশ), স্ট্যান্ডার্ড ব্যাংক (৮ দশমিক ৬২ শতাংশ) এবং ওয়ান ব্যাংক (৭ দশমিক ৯৪ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফান্ড (১৮ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে), আইসিবি এএমসিএল দ্বিতীয় মি. ফান্ড (১৮ দশমিক ৫৯ শতাংশ), আইসিবি এএমসিএল ইসলামিক মি. ফান্ড (১৮ দশমিক ৫৮ শতাংশ), পঞ্চম আইসিবি মি. ফান্ড (১৬ দশমিক ৫২ শতাংশ), ডিবিএই ফার্স্ট মি. ফান্ড (১৩ দশমিক ৭৯ শতাংশ), ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মি. ফান্ড (১২ দশমিক ৭৩ শতাংশ) প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মি. ফান্ড (১২ দশমিক ২৮ শতাংশ), গ্রামীণ মিউচ্যুয়াল ওয়ান (১১ দশমিক ৫৫ শতাংশ), ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি. ফান্ড (১০ দশমিক ২৬ শতাংশ) এবং অষ্টম আইসিবি মি. ফান্ড (৯ দশমিক ৯৮ শতাংশ)।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত