banglanews24.com Logo

বাংলাদেশের কোচ হতে আগ্রহী মিক নিউয়েল

23 May 2012   11:00:27 PM   Wednesday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রিচার্ড পাইবাসের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পেয়ে মিক নিউয়েলের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশ কাউন্টি দল নটিংহামশায়ারের ক্রিকেট পরিচালক নিউয়েল ক্রিকইনফোকে জানিয়েছেন বাংলাদেশের কোচ হতে আগ্রহী তিনি।

পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ পাইবাসকে বিসিবির প্রথম পছণ্দ হলেও আর্থিক কারণে বনাবনি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে এখনও কোন সমঝোতা হয়নি। দক্ষিণ আফ্রিকায় বসতি গড়া ইংলিশ কোচের সঙ্গে বিসিবি আলোচনা চালিয়ে গেলেও মিক  নিউয়েলের প্রতি আগ্রহ প্রকাশ করে। নটিংহামশায়ারের কোচ নিজের এজেন্টের মাধ্যমে প্রস্তাব পান। 

বাংলাদেশ কোচ হতে আগ্রহী নিউয়েল বলেছেন,‘আমার ইচ্ছে আছে আন্তর্জাতিক দলের কোচ হওয়ার। এই সুযোগ সব সময় আসে না। একটি এজেন্টের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনেক জেনে নিতে হবে। আর বিসিবির সঙ্গে আমার এখনও যোগাযোগ হয়নি।’  

ইংলিশ এই কোচ নটিংহামশায়ারে দারুণ আছেন। কাবের সঙ্গে বন্ধন ছিন্ন করতে তার কষ্ট হবে বলেও জানিয়েছেন। স্টুয়ার্ট ল’কে বেছে নেওয়ার সময়ও আলোচায় ছিলোন নিউয়েল। কথাবার্তা অনেকটাই এগিয়েছিলো। শেষপর্যন্ত ল কোচ হতে রাজি হওয়ায় নিউয়েলের ভাগ্য খোলেনি। এবার ভাগ্যের শিকে ছিড়তে পারে। তার অন্যতম কারণ হলো পাইবাসকে যে প্রস্তাব দেওয়া হয়েছে বিসিবি থেকে তাতে শেষপর্যন্ত বাংলাদেশের চাকরিটা তার না নেওয়ার সম্ভাবনাই বেশি।

নিউয়েলকে কোচ করার বিষয়ে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন,‘এই মুহূর্তে বলা খুব কঠিন। আজকে পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই ছিলো। কোন একজনের নাম বলা কঠিন। যে পর্যায়ে অগ্রগতি হয়েছে তাতে এক সপ্তাহ লেগে যাবে। এই মাসের শেষ দিকে গিয়ে নিশ্চিত হবে।’

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত