banglanews24.com Logo

‘ডেসটিনির পরিচালকদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার’

02 Oct 2012   05:35:48 PM   Tuesday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ডেসটিনির পরিচালকদের গ্রেফতারের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘‘ডেসটিনি আমাদের দৃষ্টিতে অপরাধ করেছে। কারণ, ডেসটিনি  ৮ লাখেরও বেশি মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

তিনি বলেন, ‘‘ডেসটিনির পরিচালকরা পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে দুদক চেষ্টা করছে।’’

তিনি আরও বলেন, ``যেহেতু তাদের জামিন বাতিল হয়েছে, তাই তারা পলাতক রয়েছেন।``

হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ``এর প্রতিবেদন এখনও জমা হয়নি। প্রতিবেদন পাওয়া গেলে  দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে দুদক।``

বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০২
এডিএ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর ও  অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত