banglanews24.com Logo

কিছুক্ষণেই জামিনে মুক্তি পাচ্ছেন এমকে আনোয়ার ও ব্যারিস্টার খোকন

28 May 2012   12:38:22 PM   Monday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামিনে মুক্তি লাভ করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সোমবার সকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। দুই নেতাকে বরণ করে নিতে কারাফটকে ভিড় করছেন বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতাকর্মীরা।  

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় আটক হওয়া এমকে আনোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন।  

রোববার হাইকোর্ট থেকে থেকে তারা জামিন লাভ করেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে কিছুক্ষণের মধ্যেই তারা মুক্তি পাবেন বলে কারা সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমকে/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত