banglanews24.com Logo

রবি ঠাকুরের বোটের রেপ্লিকা ঢাকা থেকে আসছে শান্তিনিকতনে

03 Jul 2012   02:15:26 PM   Tuesday BdST

কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশত বর্ষ উদযাপনের অংশ হিসেবে কবির স্মৃতি বিজড়িত ২টি বোটের রেপ্লিকা বাংলাদেশের তরফে শান্তিনিতেনের বিশ্বভারতীতে উপহার দেওয়া হচ্ছে।

বিশ্বভারতী সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই পদ্মা ও চপলা নামে ২টির বোটের রেপ্লিকা বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।

বিশ্বভারতীর উদয়ন গৃহে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি মন্ত্রী কুমারী শৈলজাও অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত