banglanews24.com Logo

ডিএসই ও সিএসই

সপ্তাহের শুরুতে বেড়েছে সূচক ও লেনদেন

12 Aug 2012   11:30:04 AM   Sunday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।  

এদিন ডিএসইতে ১৭৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি টাকা।

রোববার লেনদেনের প্রথম ১০ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ১০মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০০ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে বেলা সোয়া ১১টায় ডিএসই’র সাধারণ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০৭ পয়েন্টে, ১১টা ৩৫ মিনিটে ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১০ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৬৬ পয়েন্টে, সোয়া ১টায় ১১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৩ পয়েন্টে, পৌনে ২টায় ৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩২ পয়েন্টে স্থির হয়।

দিনের লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬ পয়েন্টে উন্নীত হয়।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে- মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির মোট লেনদেন হয় ২৪ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৬০০ টাকা, যমুনা অয়েল ১৯ কোটি ৩৮ লাখ ৯ হাজার ১০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবল ১৬ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা, আরএন স্পিনিং ১৪ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৫০০ টাকা, তিতাস গ্যাস ১৪ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ১০০ টাকা, ইউনিক হোটেল ১৩ লাখ ৫৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা, কেয়া কসমেটিকস ১২ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, গ্রামীণফোন ১১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা, সামিট পাওয়ার ১০ কোটি ৫ লাখ ২ হাজার ৩০০ টাকা এবং ইউনাইটেড এয়ার ৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) সাধারণ সূচক ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ১৫২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি, কমেছে ৩৮টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।
রোববার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, আরএন স্পিনিং, সায়হাম কটন মিল, বেক্সিমকো লি., ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

 এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৪৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত