banglanews24.com Logo

বগুড়ায় যুবলীগ ও যুবদল নেতা রিমান্ডে

18 Feb 2013   02:39:13 AM   Monday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১১ ফেব্রুয়ারি দিনগত রাতে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা আব্দুর রউফ (৩৭) এবং যুবদল নেতা হোসেন আলীর (৩৬) বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে আদালত এই আদেশ দেন।  

রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী উল্লেখ করে আতিয়ার রহমান জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের কাছে গুলি ও অস্ত্রের মজুদ আছে জেনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদন বিবেচনায় নিয়ে তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

প্রসঙ্গত আব্দুর রউফ বগুড়া শহর শাখার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও গণ্ডগ্রাম এলাকার আফজাল হোসেনের ছেলে এবং হোসেন আলী শহর যুবদলের যুগ্ম সম্পাদক ও বেতগাড়ী এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩  
টি. এম. মামুন/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত