banglanews24.com Logo

মেহেরপুরে পুকুরে পড়ে বৃদ্ধের মৃত্যু

27 Apr 2012   11:21:52 AM   Friday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর : মেহেরপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় গড়পুকুরের পানিতে পড়ে আব্দুল হাকীম (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত আব্দুল হাকীম গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের মৃত বয়েন উদ্দীনের ছেলে। তিনি মেহেরপুর শহরের সিনেমা হল পাড়ার আব্দুস সাত্তারের বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, আব্দুল হাকীম বৃহস্পতিবার বিকেলে গড়পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি।

পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে ওই পুকুরে ভাসতে দেখে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
প্রতিবেদন: জুলফিকার আলী কানন
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত