banglanews24.com Logo

বরগুনায় ‘বাংলাদেশ প্রতিদিন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

15 Mar 2012   06:53:29 PM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: গ্রাহক সংখ্যার শীর্ষে থাকা ‘বাংলাদেশ প্রতিদিন’র সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে বরগুনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়।

পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল খালেক।

অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার, সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ ১৯৭১’র বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, খেলাঘরের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্তরঞ্জন শীল, চ্যানেল আই দর্শক ফোরাম বরগুনা শাখার সভাপতি শামসুদ্দীন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত