![]() চলচ্চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা চান রুহি06 Oct 2012 10:16:21 PM Saturday BdST
কামরুজ্জামান মিলু ঢাকা: র্যাম্প মডেল হিসেবেই মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন রুহি।তবে এখন তিনি পুরোপুরি ব্যস্ত অভিনয় নিয়ে। বৃটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর ছবি ‘সংগ্রাম’-এ অভিনয় করবেন রুহি। ৮ই অক্টোবর থেকে সিলেটের জগন্নাথপুর এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পৌঁছালাম উত্তরায় দিলরুবা রুহির বাসায়, সাথে আলোকচিত্রী। আমাদের দেখে নিজেই বলে ফেললেন আগে আমরা ফটোসেশন শেষ করে ফেলি। এতো গেলো চলচ্চিত্রে প্রস্তুতির কথা। জানতে চাইলাম অভিনয় শুরুর গল্প। সোনালী অতীতে ফিরে গিয়ে বললেন, ২০০৬ সালে ফটোগ্রাফার ও ডিজাইনার ফারুক হেলালের কাছে ফটোসেশন করি। এরপরই মিডিয়ায় দরজা উন্মোচিত হয়। ভাগ্যক্রমে প্রথমেই বাংলার মেলার প্রধান ডিজাইনার এমদাদ হকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়। সে বছরই বৈশাখের একটি ফ্যাশন শোতে র্যাম্প মডেল হিসেবে অংশ নিই। এরপর সোহেল আরমানের পরিচালনায় ডায়মন্ড ওয়ার্ল্ড, গাজী শুভ্রর এলিট পেইন্ট, আবেদ মল্লিকের গ্রামীণফোন, এসব বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে খুব অল্প সময়ে তাঁর পরিচিতি বেড়ে যায়। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা, মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ং-এর মতো প্রতিষ্ঠানের মডেল হওয়ার সৌভাগ্য হয় তাঁর। এরপরই শুরু হয় অভিনয় জীবন। রুহির অভিনীত প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত `অপরিচিতা`। সেই থেকে শুরু, এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের `বৃত্তের ভিতরে একা`, আহমেদ সুস্ময়ের `স্বপ্নমুখ`, রিপন নবীর ডেইলি সোপ `অচেনা মানুষ` নাটকে। এরপর অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের `অবগুণ্ঠন` ও ‘লোভ’ নাটকে। এরপর চলচ্চিত্রের গল্প। কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর নতুন ছবি ‘গ্ল্যামার’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন রুহি।তার বিপরীতে বিপরীতে অভিনয় করছেন কলকাতার এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। তবে প্রথমে এ ছবিতে অভিনয়ের চুক্তি সম্পন্ন হলেও শ্যুটিং শুরু করছেন মুনসুর আলী পরিচালিত ছবি সংগ্রাম’ এর। ছবিটি ৩২ দেশে একসাথে মুক্তি পাবে বলেও জানান তিনি। এরই মধ্যে তিনি নেমেছেন তার নিজের `রুহু ২৫ ইভেন্টস` নিয়ে নতুন মিশনে। সম্প্রতি বরিশাল ক্লাবের একটি শোতে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল তার এ প্রতিষ্ঠান। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত মিরর ব্রাইডাল শো ছাড়াও এ অক্টোবরের ২৮ তারিখ মালয়েশিয়ায় একটি ফ্যাশান শোতে অংশ নিচ্ছে তার `রুহু ২৫ ইভেন্টস`। অভিনয়ের পাশাপাশি ঢাকা উইমেন্স ইউনিভার্সিটি কলেজ (উত্তরা) থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন রুহি।। অবসরে বই পড়তে ভালোবাসেন। ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করার স্বপ্ন দেখেন। আর সে জন্যই শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে একটি স্বল্পমেয়াদি কোর্সও করেছেন ডিজাইনিংয়ের ওপর। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬ ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ) বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত |
|||


