|

সপ্তাহের চতুর্থ কার্যদিবস
একদিন পর ফের সূচকপতন
10 Oct 2012 10:55:06 AM Wednesday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দুই কার্যদিবস মূল্যসূচক পতনের পর তৃতীয় কার্যদিবসে বাড়ে। তবে চতুর্থ কার্যদিবস বুধবার ফের মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঠিক একই অবস্থা।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৭৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৬০৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৪ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১১ পয়েন্টে, পৌনে ১১টায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৯ পয়েন্টে, সাড়ে ১১টায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭১ পয়েন্টে, ১টায় ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪২ পয়েন্টে, দেড়টায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে, ২টায় ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩২ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে উঠে আসে।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৪ কোটি টাকা। দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক কমে আরও ৪৫ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৬ কোটি টাকা। তবে তৃতীয় কার্যদিবস সোমবার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৮১ পয়েন্ট ও লেনদেন হয় ৬২৮ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে – ইউনাইটেড এয়ারওয়েজ, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, ইউসিবিএল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, মেঘনা পেট্রোলিয়াম ও বিকন ফার্মা।
অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৭৪৯ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|